পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দিয়ে সাধারণত ওয়েব ডেভেলপমেন্ট করা যায় । এটি এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ডাটাবেজ ভিত্তিক ওয়েব সাইট তৈরি করা যায়। পি এইচ পির জন্ম হয় ১৯৯৪ সালে ওয়েব পাবলিশিং ম্যাক্রো হিসাবে। Rasmus Leodorf এটি সর্ব প্রথম তৈরি করেন। এসব ম্যাক্রো ছাড়া হয়েছিল পার্সোনাল হোম পেজ টুলস হিসাবে। এরপর এসব ম্যাক্রোর সাথে আরেকটি প্যাকেজ ফরম ইন্টারপ্রেটার যোগ করা হয়। তখন পি এইচ পির নাম হয় PHP/F1 । তখনি পি এইচ পি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। কারণ PHP/F1 তখন ওয়েব পেজ তৈরি এবং ফরম প্রচেসসিং এর জন্য বেশ কিছু সুবিধা দিত। ডেভেলপারদের দৃষ্টি আকর্ষণ শুরু করলে ১৯৯৭ সালে থেকে ডেভেলপারদের একটি গ্রুপ এটির উন্নয়নের জন্য কাজ শুরু করে। সমন্বিত প্রচেষ্টার ফলে তৈরি হয় PHP3 । এতে অনেক নতুন ফিচার যোগ করা হয় এবং এটি ব্যবহারের সিনট্যাক্স বদলানো হয় ।
এপাচি ওয়েব সার্ভার ও MySQL ডাটাবেজ সার্ভারের সমর্থন পিএইচপির প্রসার আরও বাড়িয়ে দেয় । এপাচি এখন বিশ্বে সবচেয়ে বাবহার করা একটি ওয়েব সার্ভার। পিএইচপি কে এপাচির মডিউল হিসাবে ব্যবহার করা হয়। তবে পিএইচপি কেবল শুধু এপাচি ওয়েব সার্ভার ও MySQL এর সাথে ব্যবহার করা যায় তা কিন্তু নয়, এটি প্রায় সব অপারেটিং সিস্টেমে সকল ওয়েব সার্ভারের সাথে এবং বিভিন্ন ধরনের ডাটাবেজ সার্ভারের সাথে পিএইচপি ব্যবহার করা যায়।
পিএইচপির আরেকটি সুবিধা হল এটি ওপেন সোর্স , আপনি খুব সহজেই পিএইচপির সোর্স কোড পেতে পারেন এবং এর আরেকটি সুবিধা হল এটি আপনি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।
প্রায় সকল প্রকার প্রচলিত অপারেটিং সিস্টেমে পিএইচপি চলে। এছাড়া এটি বিভিন্ন প্লাটফরমের জনপ্রিয় ওয়েব সার্ভারের সাথে কাজ করে । এটি যেমন ইউনিক্স ও লিনাক্সে চলে তেমনি এটি সমানভাবে ব্যবহার করা যায় মাইক্রোসফট উইন্ডোজ কিংবা নভেল নেটওয়্যারে।